শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে ছাত্রলীগের পদযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে ছাত্রলীগের পদযাত্রা
যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগের পদযাত্রা। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে পদযাত্রা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার (৬ মে) দুপুরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের নেতৃত্বে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে সমাপ্ত হয়।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা হাতে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা, ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ও অন্যান্য ইউনিট থেকে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন।

মিছিলে, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, স্টপ জেনোসাইড, স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক, উই ওয়ান্ট জাস্টিস, জয় জয় ফিলিস্তিন, ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

পদযাত্রায় অংশ নেয়া ছাত্রলীগ নেতারা জানান, ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে নির্বিচারে হত্যা করছে। ধ্বংস করছে পুরো গাজাকে। আমরা সাধারণ মানুষ হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাই। ইসরায়েল যে গণহত্যা চাচিয়েছে তার নিন্দা জানাই এবং আন্তর্জাতিক আইনের আওতায় তাদের শাস্তি জানাই।

এর আগে গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সারাদেশে একযোগে বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশের ঘোষণা দেয়।