শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

স্বাধীনতা পুরস্কার পেয়ে হানিফ সংকেত যা বললেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বাধীনতা পুরস্কার পেয়ে হানিফ সংকেত যা বললেন
হানিফ সংকেত। ফাইল ছবি

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছরের ‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছেন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সংকেত। সংস্কৃতি অঙ্গনে রাষ্ট্রীয় এই সম্মাননা ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন হানিফ সংকেত।

সেখানে দেওয়া ক্যাপশনে তিনি জানান, ‘স্বাধীনতা পুরস্কার’ ঘোষণার এ আনন্দঘন মুহূর্তে তিনি সবার প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি নিজের প্রাপ্ত এই সম্মাননা তিনি প্রিয় দর্শকদের প্রতি উৎসর্গ করেছেন বলে উল্লেখ করেন এই কিংবদন্তি টেলিভিশন ব্যক্তিত্ব।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সুহৃদ, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর সংস্কৃতি ক্ষেত্রে আমাকে ‘স্বাধীনতা পদক’–এ ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সম্মাননা শুধুমাত্র আমার ব্যক্তিগত অর্জন নয়—যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার দীর্ঘ পথচলা সম্ভব হয়েছে, এই সম্মান তাদের সবারও।