দীপ্ত নিউজ
অর্থনীতি

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ১০৪৭৪ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ১০৪৭৪ টাকা

দেশের বাজারে স্বর্ণের ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার (২৯ অক্টোবর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।