শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

নীলফামারীর ডোমার উপজেলায় মেঘনা রানী (৩০) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী নির্মল চন্দ্র রায়(৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার হরিণচড়া ইউনিয়নের বুড়িরহাট হতে তাকে গ্রেফতার করা হয়।

নির্মল চন্দ্র রায় আঠিয়াবাড়ি মাস্টারপাড়া এলাকার পুলেন চন্দ্র রায়ের ছেলে।

জানা যায়, মঙ্গলবার সকাল সাত টার দিকে পারিবারিক কলহে নিজ বাড়িতে মেঘনা রানীকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী নির্মল।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ১৫ বছর আগে উপজেলার বামুনিয়া ইউনিয়নের সচিন চন্দ্র রায়ের কন্যা মেঘনার সাথে নির্মলের বিয়ে হয়। তাদের দীর্ঘদিন হতে পারিবারিক কলহ লেগে থাকতো। মঙ্গলবার সকাল সাত টার দিকে তাদের ঝগড়া লাগলে নির্মল ঘরের মেঝেতে মেঘনার গলা চেপে ধরে। এতে মেঘনার শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। নির্মল মেঘনার মরদেহ বিছানার উপর তুলে কম্বল ঢাকা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা হত্যার খবর পুলিশকে দিলে সাথে সাথে বিভিন্ন স্থানে অভিযান চালায় ডোমার থানা পুলিশ। সকাল ১০ টার দিকে হরিণচড়া ইউনিয়নে বুড়িরহাট হতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, মৃতদেহ উদ্ধার করে জেলা মর্গে পাঠানোর হয়েছে। মামলা ও আসামি আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

ইয়াছিন মোহাম্মদ সিথুন/আফ/দীপ্ত নিউজ