শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

স্ত্রীর মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্ত্রীর মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে
সাবেক ইউপি চেয়ারম্যান

দ্বিতীয় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় ফেনীর সোনাগাজীতে শামছুল আরেফিন নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সোনাগাজী সদর ইউনিয়নের চর খোয়াজ গ্রাম থেকে মঙ্গলবার রাতে সোনাগাজী মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করে। সে চর খোয়াজ গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

পুলিশ জানায়, শামছুল আরেফিনের দ্বিতীয় স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনের তিন ধারায় মামলা দায়ের করেন। আদালত ২০২৩ সালের ২১ নভেম্বর আরেফিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন: সরকারী চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

 

মামুন/ আল / দীপ্ত সংবাদ