শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

স্কুল ব্যাগে ১৫ লাখ টাকার ইয়াবা নিচ্ছিল বাস চালক

আদীব জামাল
আদীব জামাল
স্কুল ব্যাগে ১৫ লাখ টাকার ইয়াবা নিচ্ছিল বাস চালক

সাভারে একটি দুরপাল্লার বাসে গোপনে বহন করা পাঁচ হাজার পিস ইয়াবাসহ বাসের চালককে আটক ও জব্দ করেছে মাদক পরিবহনে ব্যবহৃত বাস সাভার হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় চালকের সহকারী আরমান পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের সাভার হাইওয়ে থানার সামনে মাদকসহ তাকে আটক করা হয়।

আটককৃত জাহাঙ্গীর আলম (৩০) খাগড়াছড়ি জেলা সদর থানার পুলিশ লাইন খাগরাপুর গ্রামের মো: আবু তাহেরের ছেলে। সে আমেরিকান পরিবহনের চালক।

সাভার হাইওয়ে থানার উপ–পরিদর্শক (এসআই) মো: বাবুল আক্তার বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি পরিবহন মাদকের চালান নিয়ে দ্রুত গতিতে গাজিপুরের চন্দ্রা এলাকায় যাচ্ছে। পরে আমরা সড়কে পেট্রোল টিম করে বাসটি আটকের পর তল্লাশি করে চালকের আসনের পেছন থেকে একটি স্কুল ব্যাগের ভেতর থেকে প্রায় পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়েছে বাসটিকে।

উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এর আগে চালকের সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় একটি মাদক মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ