বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার সাভার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সোমবার (২২ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্যাস পাইপলাইনে জরুরি কাজের জন্য সাভারের বিভিন্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকের দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট দুই ঘণ্টা সাভারের টংগাবাড়ী, আশুলিয়া, খেজুরবাগান, গৌরীপুর, খাগান, কুমকুমারি, আক্রান এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস বলছে, এ সময়ে আশপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহে চাপ কম থাকতে পারে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More