শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
সারাদেশ

সোনাগাজীতে মা-ছেলে হত্যা মামলায় দেবর-ভাসুরসহ ৪ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সোনাগাজীতে মা-ছেলে হত্যা মামলায় দেবর-ভাসুরসহ ৪ জন গ্রেফতার

 

ফেনীর সোনাগাজীতে মা ও পুত্র শিশুকে হত্যার ঘটনায় নিহত গৃহবধূর মা বাদি হয়ে ৬ জনকে আসামি করে সোমবার (৫ জুন) দিবাগত রাতে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় এজহারভুক্ত ২ আসামি ও সন্দেহভাজন ২ জনসহ ৪ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন– এজহারভুক্ত আসামি নিহত গৃহবধূর ভাসুর সাইফুল ইসলাম (৩৫) ও দেবর দিদার (২৮), সন্দেহভাজন আসামি নুরুল আফসার (৪০) ও মো হানিফ (৩৮)।

মামলার এজহার ও পুলিশ জানায়, বেশ কিছুদিন যাবৎ পারিবারিক কলহের জের ধরে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের সোহেলের ঘরে ঝগড়া বিবাদ লেগে থাকতো। বিভিন্ন সময় গৃহকর্তা রিকশা শ্রমিক সোহেল যৌতুকের জন্য তার স্ত্রী হাজেরা খাতুনকে নির্যাতন করত। সোমবার সকালে ওই ঘর থেকে পুলিশ গৃহবধূ হাজেরা খাতুন (২৮) ও তার শিশু পুত্র ইমরান হোসেন (৭) এর লাশ উদ্ধার করে। এ ঘটনায় সোমবার রাতে নিহত গৃহবধূর মা জাহানারা বেগম বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় মেয়ের স্বামী সোহেলকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ ওই মামলায় এজহারভুক্ত ২ জন ও সন্দেহভাজন ২ জন আসামিকে গ্রেফতার করে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু, খালেদ হোসেন দাইয়ান জানান, আলোচিত এ মামলায় এখন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

আবদুল্লাহ/আল/দীপ্ত সংবাদ