শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সোনাইমুড়ীতে সাত ফার্মেসীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সোনাইমুড়ীতে সাত ফার্মেসীকে জরিমানা

নোয়াখালী সোনাইমুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি হসপিটাল ও ফার্মেসীকে ৫৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) সোনাইমুড়ী বাজারে বিভিন্ন হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক, ড্রাগসুপার ও পরিদর্শক এবং সোনামুড়ী থানা পুলিশের সদস্যরা।

সোনাইমুড়ী বাজারের নূর ফার্মেসীকে ৫হাজার, মজুমদার হোমিও হলকে ১০হাজার, আব্দুল রশিদ এর সার্জিক্যালকে ৫হাজার, আল খিদমাহ হসপিটাল ফার্মেসীকে ৫হাজার, সোনাইমুড়ী সেন্ট্রাল হসপিটাল ফার্মেসীকে ৩হাজার, সেন্ট্রাল হসপিটালকে ২০হাজার, দি ল্যাব এইড হসপিটাল ফার্মেসীকে ১০হাজার টাকা করে মোট সাতটি মামলায় ৫৮হাজার টাকা জরিমানা করা হয়।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসমাইল হোসেন জানান, বিভিন্ন মেয়াদোত্তীর্ন ঔষধ রাখা, ড্রাগ লাইসেন্স না থাকা, অননুমোদিত ঔষধ রাখা, নির্দিষ্ট সংখ্যক চিকিৎসক না থাকায় এ জরিমানা করা হয়। কয়েকটি ফার্মেসীকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়েছে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ