শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সেন্টমার্টিনদ্বীপে বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সেন্টমার্টিনদ্বীপে বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দরিদ্র ও অসহায় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার বিএন ফ্লিটের তত্ত্বাবধানে বানৌজা সমুদ্র অভিযান জাহাজের মেডিকেল টিম সেন্টমার্টিন দ্বীপের বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।

এ ক্যাম্পেইনে শিশু, নারী ও পুরুষসহ কয়েকশ দ্বীপবাসী চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় চিকিৎসা সেবা গ্রহণকারীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধও বিতরণ করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল এই কার্যক্রম পরিচালনা করেন এবং স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এ সময় কোস্ট গার্ডের প্রতিনিধিও উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণ করে।

উল্লেখ্য, সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আল