শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধান ও নির্বাচন নিয়ে অপপ্রচার, যা জানাল বাংলাদেশ সেনাবাহিনী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারউজজামানকে ঘিরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক নানারকম মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টা ৩২ মিনিটে সেনাবাহিনী ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক বার্তায় জানানো হয়, ইদানিং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

বার্তায় আরও বলা হয়, গত ১৯ জুন ২০২৫ তারিখে একই ধরনের প্রচারণার বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল।

উল্লেখ্য, পোস্টে সেনাপ্রধান নিয়ে নির্বাচন ঘিরে ছড়িয়ে পড়া মিথ্যা ও ভিত্তিহীন ৬টি ভুয়া প্রচারণার স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More