শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

সুশান্তের মৃত্যুর ৩ বছর আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সুশান্তের মৃত্যুর ৩ বছর আজ

তিন বছর আগে আজকের দিনে হঠাৎ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কিন্তু এখনো জানা যায়নি সুশান্তের মৃত্যু আদৌ খুন ছিল নাকি আত্মহত্যা।

গত ১৪ জুন, ২০২০ সালে মুম্বাই শহরের বান্দ্রায় নিজের বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল ৩৪ বছরের সুশান্তের মরদেহ। তার মৃত্যুকে ঘিরে মিডিয়ায় শুরু হয় তোলপাড়। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) অভিযোগপত্র এখনও দাখিল করেনি কিংবা আনুষ্ঠানিকভাবে এই মামলাটি বন্ধ করেনি।

সে বছরের আগস্টে সিবিআইয়ের কাছে হস্তান্তরিত হয় সুশান্তের মৃত্যুর তদন্ত। এরপর ২২ মাস চলতে থাকে জিজ্ঞাসাবাদ, খতিয়ে দেখা হয় প্রয়াত অভিনেতার সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা অ্যাকাউন্ট।

এ মৃত্যু মামলায় সুশান্তের প্রেমিকা রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তোলা হয়। মৃত্যুর আগে সুশান্তের মানসিক অবস্থা কেমন ছিল, তা নিয়েও চলে দীর্ঘ মূল্যায়ন। তবে এখনও শেষ সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কেউই।

মৃত্যুর আগে অল্পসময়ের ক্যারিয়ারে এম.এস. ধোনি; দি আন্টোল্ড স্টোরি, দিল বেচারা, ছিছোরে, রাবতাসহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত।

 

ইমাম/দীপ্ত নিউজ