শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

সুলতানগঞ্জ-মায়া নৌপথে নৌযান চলাচলের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সুলতানগঞ্জ-মায়া নৌপথে নৌযান চলাচলের উদ্বোধন
সুলতানগঞ্জ-মায়া নৌপথে নৌযান চলাচলের উদ্বোধন

বাংলাদেশ ও ভারতের নৌ প্রটোকলের আওতায় চালু হলো বহুল কাঙ্খিত রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পোর্ট অব কল এবং সুলতানগঞ্জ–মায়া নৌপথে পণ্যবাহী নৌযান চলাচল। ১৯৬৫ সালে ভারত–পাকিস্তান যুদ্ধের আগ পর্যন্ত সুলতানগঞ্জ– মায়া গোদাগাড়ী–ভারতের লালগোলা নৌঘাটের মধ্যে নৌপথে বাণিজ্য চালু ছিল। পরে রুটটি বন্ধ হয়ে যায়।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সীমান্তের সুলতানগঞ্জ নৌ–বন্দরটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এসময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও এএইচএম খায়রুজ্জামান লিটন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, আসাদুজ্জামান আসাদ, আব্দুল ওদুদ, আব্দুল কালাম আজাদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, যুগ্মসচিব সেলিম ফকিরসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ।

সুলতানগঞ্জ থেকে মায়া নৌঘাটের নদীপথে দূরত্ব মাত্র ১৭ কিলোমিটার। সুলতানগঞ্জ নৌঘাটটি রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক থেকে এক কিলোমিটার দক্ষিণের পদ্মার শাখা নদী মহানন্দার মোহনার কাছাকাছি। সারাবছর সুলতানগঞ্জের এই পয়েন্টে গভীর পানি থাকে। অন্যদিকে, পশ্চিমবঙ্গের ময়া নৌঘাটটি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা শহরের কাছে ভারতীয় ৩৪ নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত।

রাজশাহী থেকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত ৭৮ কিলোমিটার একটি নৌপথের অনুমোদন থাকলেও পদ্মার নাব্যতা সংকটের কারণে কার্যকর করা হয়নি। ফলে রুটটি সংক্ষিপ্ত করে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ থেকে ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দর পর্যন্ত আড়াআড়িভাবে ২০ কিলোমিটার পদ্মা নদী পাড়ি দিয়ে পণ্য আনা নেওয়া হবে। শুরুতে এই নৌপথে ভারত থেকে পাথর বালি ও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী আনা হবে।

ব্যবসায়ীরা আশা করছেন, বাংলাদেশ–ভারত দুই দেশের মধ্যে ব্যবসা– বাণিজ্যে উন্নয়ন ঘটবে। বছরে এই নৌপথে দুই দেশের মধ্যে হাজার কোটি টাকার বাণিজ্য হবে।

নৌ–বন্দরটি উদ্বোধন হওয়ায় দুই দেশের বাণিজ্যিক উন্নয়নের ফলে জাতীয় অর্থনৈতিতে অবদান রাখবে। ভারতীয় মুদ্রায় ব্যবসা করার একটি চুক্তি হয়ে গেছে। এর ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায়িরা উপকৃত হবেন।

পরবর্তিতে নৌপথটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে রাজশাহীর সুলতানগঞ্জ, এবং পাকশী হয়ে আরিচাঘাট পর্যন্ত যাবে গেছে।

 

 

আদনান/ আল / দীপ্ত সংবাদ