শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় সোমালিয়ান নাগরিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় সোমালিয়ান নাগরিক আটক

ফেনীর পরশুরাম সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আবদিওয়ালি মোহাম্মদ আলী (২৪) নামে এক সোমালিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নিজকালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, রাত ৩টার দিকে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়। ভিসাছাড়া অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তাকে পরশুরাম মডেল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক সোমালিয়ান নাগরিককে পরশুরাম মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মামুন/ইএ/এসএ