শিরোনাম
পদ্মা সেতু এলাকায় সংঘর্ষঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ২৫ ডিসেম্বর হাতিরঝিলে ‘ঢাকা উইন্টার হাফ ম্যারাথন ২০২৬’ সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফজরের নামাজে নজিরবিহীন মুসল্লি, ২০টিরও বেশি দেশে আলোচনায় ‘রিজালুল ফজর’ উদ্যোগ ইনানীতে গ্যাস বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী আহত
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন

টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। সময় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে মহেড়া রেলস্টেশনে ক্রসিংয়ের সময় এই ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলে ট্রেনটি পুনরায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।

মহেড়া স্টেশন সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং করার জন্য রাজশাহীগামী সিল্কসিটি মহেড়া স্টেশনে থামে। এসময় ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে আগুন লাগার কথা স্টেশনে কর্মকর্তাদের জানান। স্টেশনের কর্মচারীরা প্রায় দেড় ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মহেড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার সোহেল খান জানান, প্রথমে ট্রেনের যাত্রীরা আগুন লাগার কথা তাদেরকে জানান। প্রচণ্ড গরমের কারণে ট্রেনের ‘ট’ বগিতে হাইড্রোলিক ব্রেকে আগুন লাগে।

মহেড়া গ্রামের এক বাসিন্দা বলেন, আগুন লাগার খবরে তারা রেলস্টেশনে ছুটে যান। তখন যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। তাদের অনেকে ছোটাছুটি করছিলেন।

মির্জাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার কামরুল হাসান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার কারণে মির্জাপুর রেলস্টেশনে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছুক্ষণ থেমে ছিল। পরে মির্জাপুর থেকে দেরিতে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ