শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

সিরাজগঞ্জে গভীর রাতে পিকআপে অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে গভীর রাতে পিকআপে অগ্নিসংযোগ

 

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় সবজি বোঝাই পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে নলকা আজিজ ফিলিং স্টেশনে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ বলেন, সবজি বোঝাই একটি পিকআপ উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে ঢাকায় যাবার সময় আজিজ ফিলিং স্টেশন এলাকায় থামালে কয়েকজন দুর্বৃত্ত মশাল জাতীয় কিছু দিয়ে সামনের সিটে আগুন ধরিয়ে দেন। এ সময় চালক ও হেলপার ভয়ে ট্রাকটি থেকে নেমে যায়।

ওসি আরও জানান, ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু পিকআপটির সামনের অংশ পুড়ে গেছে।

 

এসএ/দীপ্ত নিউজ