শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে আ’লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আদীব জামাল
আদীব জামাল
সিরাজগঞ্জে আ’লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার–প্রচারণার জন্য সিরাজগঞ্জের চৌহালীতে অস্থায়ীভাবে নির্মিত আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়নের নির্বাচন পরিচালনায় চরছলিমাবাদ এলাকার ভুতের মোড়ে অবস্থিত  টিনের ঘরে ও পাশের কাপড়ের দোকানে আগুন দেয়া হয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন জানান, দেশ জুড়ে বিএনপি জামায়াতের অগ্নিসংন্ত্রাসের অংশ হিসেবে এই নাশকতা তারা চালিয়েছে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে। দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম নুহু বাদি হয়ে মামলা দায়ের করেছে। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা আওয়ামীলীগ সহ দলের নেতৃবৃন্দ।

চৌহালী থানার ওসি হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করা হয়েছে। এছাড়া  একটি অবিস্ফোরিত ককটেল সহ আলামত উদ্ধার করা হয়েছে। দুর্বত্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ