শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

সিনেমা ছাড়ছেন অনন্ত জলিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সিনেমা ছাড়ছেন অনন্ত জলিল

অনেকদিন ধরেই সিনেমা নির্মাণে নেই আলোচিত–সমালোচিত অভিনেতা এম এ জলিল অনন্ত (অনন্ত জলিল)। দর্শক ও চলচ্চিত্রমহলে অনেকেই ধারণা করছিলেন সিনেমা থেকে দূরে সরে যাচ্ছেন এই নায়ক। এবার সেই ধারণাকেই স্পষ্ট করে তুললেন অনন্ত জলিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, হাতে যে কয়টা কাজ আছে শেষ করে হয়ত চলচ্চিত্র ছেড়ে দেব।

অভিনেতা বলেন, ‘বর্ষার কথা হচ্ছে আমাদের হাতে যে দুই–তিনটা মুভি আছে, সেগুলো শেষ করে তারপরে দেখা যাবে। আমার দুইটা ছেলে আছে জানেন। বড় ছেলে এখন ৮ পারা কোরআন হাফেজ, আলহামদুলিল্লাহ। ছোট ছেলেও কোরআন রিডিং খতম করেছে, দ্বিতীয়বার পড়ছে। যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের ছেলেকে আমরা মুফতি বানাবো। একটা সময়ে মদিনা পড়াশোনা করবো।’

তিনি আরও বলেন, ‘আমার দুই ছেলে মানারাত–এ পড়ে। যেহেতু ওখানে ইংলিশ মিডিয়াম সঙ্গে সঙ্গে ধর্মীয় পড়াশোনা হয়, ওরা কিন্তু জোহর নামাজের পর ছুটি দিয়ে দেয়। এই যে একটা ইসলামিক শিক্ষা। ওরা বাসায় আসার পর ওদের টিচার আসে। এরপর ওরা মাদ্রাসা চলে যায়। ওরা আমাদের চেয়ে বেশি বিজি।’

বর্ষার সিনেমা ছেড়ে দেওয়া প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, যেহেতু আমাদের ছেলে ইসলামিক লাইন ও জেনারেল লাইনে পড়াশোনা করে, ওর আম্মু সিনেমা করবে, এটা ওদের ভাল লাগবে না।

সবশেষ, অনন্ত জলিলকে দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় ‘নেত্রী দ্য লিডার’ ছবি। অনন্ত–বর্ষা অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ ছবির কাজ ৭০ ভাগ শেষ হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল।

 

এসএ