শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

সালমান খানকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সালমান খানকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেফতার
ছবি: সংগৃহীত

সম্প্রতি বলিউড ভাইজান সালমান খানকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ ওঠে। ‘সিধু মুসেওয়ালার মতোই মৃত্যু হবে’ বলে হুমকি দেয়া হয়েছিল। সালমানকে হুমকি দেয়া সেই অভিযুক্ত তরুণকে এবার যৌথ উদ্যোগে গ্রেফতার করেছে যোধপুর ও মুম্বাই পুলিশ।

ভারতের বান্দ্রা রেলস্টেশন থেকে রাজস্থানের ওই ধাকড়রাম বিষ্ণোই নামে তরুণকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, ইমেইলের মাধ্যমে বলিউড ভাইজানকে হত্যার হুমকি দিয়েছিলেন ওই তরুণ। যা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছিল বলিউড পাড়ায়। সালমানকে এভাবে প্রাণনাশের হুমকি দেওয়ার কারণে কলকাতার শো স্থগিত করা হয়। একই সঙ্গে নায়কের বাড়ির বাইরে ভক্তদের ভিড় জমানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। ইমেইলে হুমকি আসার পর তদন্ত শুরু করে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ২১ বছরের ওই তরুণকে গ্রেফতারের পর মুম্বাই পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, ধাকড়রাম বিষ্ণোই গায়ক সিধু মুসেওয়ালার বাবাকে ই–মেইলে হত্যার হুমকি দিয়েছিলেন। ফলে পাঞ্জাব পুলিশের ওয়ান্টেডের তালিকায় নাম ছিল তার।

সূত্র: জিনিউজ

এফএম/দীপ্ত সংবাদ