শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাভারে ১২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাভারে ১২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

 

সাভারে ১২ কোটির টাকার সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সাভার উপজেলা প্রশাসন। এসময় পাকা স্থাপনা ও টিন সেড স্থাপনা ভেঙে দেওয়া হয়।

রবিবার (২২ অক্টোবর) বেলা ৩ টার দিকে সাভারের ফুলবাড়িয়া ভূমি অফিসে সামনে এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর।

এস এম রাসেল ইসলাম নূর বলেন, দীর্ঘ দিন থেকে সাভারের রাজফুলবাড়িয়ার পান পাড়া এলাকার ১৮৩, ১৮৪ ও ১৮৫ নম্বর দাগের ৮৫ শতাংশ জমি দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করে ভোগ দখল করে আসচ্ছিলো কিছু লোক। আজ আমরা সেই জমি উদ্ধারে অভিযান পরিচালনা করছি৷ এই ৮৩ শতাংশ জমির আনুমানিক মূল্য ১২ কোটি টাকার চেয়ে একটু বেশি। পরবর্তীতে খাস জমি উদ্ধারে আমাদের অভিযানে পরিচালনা অব্যাহত থাকবে।

এসময় ভেকু দিয়ে প্রায় ২০ পাকা ও টিন সেড স্থাপনা ভেঙে দেওয়া হয়। অভিযানে সাভার উপজেলার কানুনগো ভূমি জিয়াউদ্দিন মাহমুদ, ফুলবাড়িয়া ভূমি অফিসের কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এম এ হালিম/ আল/ দীপ্ত সংবাদ