শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাভারে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে আগুন, শিশু-নারীসহ নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাভারে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে আগুন, শিশু-নারীসহ নিহত ৪
সংগৃহীত ছবি

সাভারে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা এক শিশু ও দুই নারীসহ চারজন আগুনে পুড়ে মারা গেছেন। এছাড়া দুটি বাসের অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মহাসড়কের ঢাকামুখী লেনে একটি অ্যাম্বুলেন্স ও বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং তাতে আগুন ধরে যায়। এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা আরও একটি বাসে আগুন লেগে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন জানিয়েছেন, রাত ২টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বাসের যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান। তবে আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রাও আহতদের সাহায্যে এগিয়ে আসেন এবং তাদের হাসপাতালে পৌঁছে দেন।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য অনুযায়ী অ্যাম্বুলেন্সে থাকা চারজন মারা গেছেন। তাদের মধ্যে এক শিশু ও এক নারী। এ ঘটনায় তদন্ত চলছে।