শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাভারে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাভারে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

সাভারের ভাকুর্তা ইউনিয়নে যাত্রী বেশে অটো রিকশার চালককে হত্যার পর রিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১১টা থেকে ভোর পর্যন্ত সময়ে ভাকুর্তার কাইসার চর তালবাগের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রমজান আলী সাভারের ভাকুর্তা ইউনিয়নের সেমলাসি ভাড়ারিয়া পাড়া এলাকার মৃত দিল মোহাম্মদের ছেলে।

সাভার মডেল থানার ভাকুর্তা ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো: আসওয়াদুর রহমান বলেন, সকালে আমাদের কাছে খবর আসে সড়কে একটি মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলা গামছা পেচানো ছিল। শনিবার রাত ১১টার পরে যেকোন সময় এ ঘটনা ঘটাতে পারে ছিনতাইকারীরা। নিহতের মরদেহে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শায়লা/দীপ্ত নিউজ