শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাভারে ঘরে আগুন লেগে সাত যুবক দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাভারে ঘরে আগুন লেগে সাত যুবক দগ্ধ

 

সাভারের আমিনবাজারে একটি টিনশেড ঘরে আগুন লেগে দগ্ধ হয়েছেন ৭ যুবক। তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে আমিনবাজার হিজলা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে আব্দুর রাজ্জাকের বাড়িতে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, বাড়িওয়ালার ছেলে রায়হান (২০), তার বন্ধু হাদিস (২০), নাহিদ (২০), জুয়েল (২২), মোনারুল (২২), আলামিন (২২) এবং রুবেল (২৪)।

আহতের স্বজনরা জানান, যে ঘরে আগুন লাগে সেটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কিন্তু গত রাতে ৭ বন্ধু মিলে সেখানে ধূমপান করার একপর্যায়ে হঠাৎ আগুন লেগে যায়। এতে তারা সবাই দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দগ্ধ সাতজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানার জন্য সাভার থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ