শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাভারে গাড়ি চাপায় যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাভারে গাড়ি চাপায় যুবক নিহত

সাভারে যাত্রী তোলার সময় গাড়ির চাপায় ওবায়দুল (২৯) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) বিকেল ৪.৩০ মিনিটের দিকে ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুরে একেএইচ কারখানার সামনে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওবায়দুল জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ভেলামারী গ্রামের আ: হাকিমের ছেলে। তিনি রাজধানী পরিবহন নামে একটি বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

সাভার হাইওয়ে থানার উপ–পরিদর্শক আ: খালেক জানান, রাজধানী পরিবহন নামে একটি বাস যাত্রী তোলার জন্য হেমায়েতপুর বাস স্ট্যান্ডে থেমে ওই গাড়ির সুপারভাইজার যাত্রী তোলার জন্য নামেন। এসময় ওই গাড়ির চালক গাড়িটি টান দিলে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সুপারভাইজার নিহত হয়। এঘটনায় গাড়ি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ