শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাভারের বেসরকারি হাসপাতাল মালিক সংগঠনের সভাপতি ডাঃ এনাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাভারের বেসরকারি হাসপাতাল মালিক সংগঠনের সভাপতি ডাঃ এনাম
সভাপতি ডাঃ এনাম, সম্পাদক হালিম

সাভারের বেসরকারি হাসপাতাল মালিকদের সংগঠন –প্রাইভেট হসপিটাল ওনার্স এসোসিয়েশন অব সাভার (ফোয়াস) এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এ কমিটির সভাপতি হয়েছেন সাভারের সাবেক সংসদ সদস্য ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা: এনামুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন রোজ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান মো. আব্দুল হালিম।

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) রাত ১০ টায় সাভার থানা রোড এলাকায় একটি রেস্তোরায় সংগঠনের সাধারণ সভায় ২ বছর মেয়াদী ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: সাভারে ব্যস্ত সময় পার করছে ফুল চাষীরা

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি ওয়াকিলুর রহমান ও রাসেল উদ্দিন প্রিন্স, সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: আসলাম, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদিকা নূরজাহান, চিকিৎসা ও শিক্ষা সম্পাদক আশরাফুল, দপ্তর ও প্রচার সম্পাদক সামসুদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সাম্পাদক মো জসিমউদ্দিন। এ কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ডা: আমিনুল ইসলাম, সেলিম রেজা, গোবিন্দ আচার্য। কমিটির উপদেষ্টা হিসেবে আছেন, ডা: এম এ রাজ্জাক, ডা: নুরুল হাকিম, ডা: আলমাস, ডা: আব্বাস উদ্দিন, ডা: সিরাজুল ইসলাম।কমিটি ঘোষণা শেষে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে ফুলের শুভেচ্ছো বিনিময় করেন সংগঠনের সদস্যরা।

 

 

হালিম / আল / দীপ্ত সংবাদ