দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্রসহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্রসহ গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমালকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র‍্যাবের সদস্যরা। এসময় তার কাছ থেকে অস্ত্র–গুলি উদ্ধার‌ করা হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে ঈশ্বরদীর পৌর এলাকার আলোবাগ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তমাল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর পুত্র ও পাবনা–৪ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য গালিবুর রহমান শরীফের ছোট ভাই। চাঁদাবাজি–দখলবাজিতে আলোচনায় ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব–১২ সিপিসি–২ এর পাবনা কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, শিরহান শরিফ তমাল বিদেশী অস্ত্রসহ ঈশ্বরদীর আলোবাগ মোড় এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছে থেকে ০১টি বিদেশি পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০৪ রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা এবং ০১ টি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।

শামসুল / আল/ দীপ্ত সংবাদ