শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

সাদিক কায়েম’কে লক্ষ্য করে ছাত্রদল কর্মীদের ‘রাজাকার’ স্লোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাদিক কায়েম’কে লক্ষ্য করে ছাত্রদল কর্মীদের ‘রাজাকার’ স্লোগান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোট ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম’কে লক্ষ্য করে ‘রাজাকার, রাজাকার’ স্লোগান দেন ছাত্রদল সমর্থক ও নেতাকর্মীরা। এ সময় বলতে শোনা যায়, ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা ছাত্রদল কর্মীদের হঠাৎ এমন স্লোগান দিতে দেখা যায়, এতে মুহূর্তেই পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

এ বিষয়ে ছাত্রদল সমর্থিত হাজী মুহাম্মদ মহসীন হল ভিপি প্রার্থী আবুজর গিফারী ইফাত সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, বিশেষ করে অনাবাসিক নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর দায় নিতে হবে।

একই সঙ্গে শিবিরকে ‘স্বাধীনতাবিরোধী শক্তি‘ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর স্বাধীনতাবিরোধী শক্তি কখনো এক হতে পারে না।

 

এসএ