শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

সাতদিন পর জ্ঞান ফিরল চবি শিক্ষার্থী ইমতিয়াজের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাতদিন পর জ্ঞান ফিরল চবি শিক্ষার্থী ইমতিয়াজের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হওয়া শিক্ষার্থী ইমিতিয়াজ আহমেদের জ্ঞান ফিরেছে। খুলে নেওয়া হয়েছে লাইফ সাপোর্ট। মা–বাবার সঙ্গে কথাও বলেছেন তিনি। তার অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

‎শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল চার টায় এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের পার্কিভিউ হাসপাতালের উপ–মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবির।

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের উপ–মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবির জানান, “মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিকেলে ইমতিয়াজের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। পরে তার শারীরিক অবস্থার উন্নতি দেখা গেছে। বর্তমানে অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক রয়েছে।”

মেডিকেল বোর্ডের সীদ্ধান্ত অনুযায়ী লাইফসাপোর্ট খোলার পর তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তারপর দুজন মেডিসিন কনসালটেন্ট দেখবেন ইমতিয়াজকে। সবকিছু মিলিয়ে অবস্থার উন্নতি হয়েছে বলে জানান চিকিৎসকরা।

গত রবিবার (৩১ আগস্ট) সংঘর্ষের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ইমতিয়াজ আহমেদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় নগরের পার্কভিউ হাসপাতালে আনা হলে ওই দিন রাতে তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।