শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাতক্ষীরার কলারোয়ায় যৌন উত্তেজক ঔষধ খেয়ে নিজের পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৪ মে) রাতে যশোর জেলার খয়েরতলা এলাকা থেকে অভিযুক্ত শ্বশুর এরশাদ গাজী (৫০) কে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৫ মে) বেলা ১১ টায় র‌্যাব৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জে.এম গালিব হোসেন এক প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, গত ২ মে সকালে এরশাদ গাজীর পুত্রবধূ নিজ ঘরে অবস্থান করছিল। এ সময় বাড়িতে কেউ না থাকায় এই সুযোগে অভিযুক্ত এরশাদ তার পুত্রবধূর ঘরে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ করে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

গৃহবধূর চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক এরশাদ গাজী এ সময় দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূর বোন বাদী হয়ে ধর্ষক এরশাদের বিরুদ্ধে সেদিনই কলারোয়া থানায় একটি ধর্ষণ মামলা করেন।

তিনি আরো জানান, র‌্যাব৬ এর সাতক্ষীরা ক্যাম্প এবং যশোর ক্যাম্পের সদস্যরা যৌথভাবে যশোর জেলার সদর থানাধীন নতুন খয়েরতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি যৌন উত্তেজক ঔষধ খেয়ে নিজের পুত্রবধূকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে এই র‌্যাব কর্মকর্তা জানান।

 

এমি/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More