শিরোনাম
সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক
দীপ্ত নিউজ
ক্রিকেট

সাকিব-হাথুরুর রসায়নে বাংলাদেশের জন্য ভাল কিছু অপেক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাকিব-হাথুরুর রসায়নে বাংলাদেশের জন্য ভাল কিছু অপেক্ষা

 

সাকিব–হাথুরুসিংহের রসায়নে এশিয়া কাপ ও বিশ্বকাপে, বাংলাদেশের জন্য ভাল কিছু অপেক্ষা করছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। তবে ক্রীড়াঙ্গনে ক্রিকেট নিয়ে কাদা ছোঁড়াছুড়ির এই সময়ে, সবকিছু স্বাভাবিক করতে চমক দেখাতে হবে তাদের।

বাংলাদেশ ক্রিকেটের বর্ণিল এক চরিত্রের নাম সাকিব আল হাসান। দলকে নেতৃত্ব দিতে পছন্দ করেন সামনে থেকে। ক্রিকেটে নানা অস্থিরতার মাঝেই দ্বিতীয় দফায় টাইগারদের ওয়ানডে দলের আর্মব্যান্ড পড়লেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এবারের সময়টা অন্যবারের চেয়ে একেবারেরই ভিন্ন। স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সাবেক এ অধিনায়কের বিশ্বাস, সাকিবই পারেন সবটা শান্ত করতে।

২০১৭ সালে অনেকটা রূঢ়ভাবে বাংলাদেশকে বিদায় বলেছিলেন হাথুরুসিংহে। লম্বা বিরতির পর সেই একই ভূমিকায় আবারও তার ফেরা, সাথে সাকিবের ক্যাপ্টেন্সি, তাতে এশিয়া কাপ ও বিশ্বকাপের মত টুর্নামেন্টে আশার আলো দেখছেন ক্রিকেট বোদ্ধারা।

এশিয়া কাপের দল ঘোষণা শেষে এবার মাঠের লড়াইয়ের প্রস্তুতিতে সাকিব–মুশফিকরা। নতুন এক সাফল্যে দেশেকে রাঙাবে অভিজ্ঞদের পাশাপাশি, তামিম–হৃদয়দের মতো নতুন তুর্কিরা, ক্রিকেট মহলের প্রত্যাশাটা এমনই।

 

 

আল/ দীপ্ত সংবাদ