শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাকিব এশিয়া কাপ ও বিশ্বকাপের নেতৃত্ব পাওয়ায় মাগুরায় মিষ্টি উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাকিব এশিয়া কাপ ও বিশ্বকাপের নেতৃত্ব পাওয়ায় মাগুরায় মিষ্টি উৎসব

 

এশিয়া কাপ ও বিশ্বকাপে দলের নেতৃত্ব পাওয়ায় সাকিব আল হাসানের নিজ জেলা মাগুরায় মিষ্টি উৎসবের আয়োজন।

আসন্ন এশিয়া কাপ ও পরে ভারতের মাটিতে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন মাগুরার ছেলে সাকিব আল হাসান। এছাড়া বাংলাদেশ ক্রিকেটে তিন ফরমেটেই অধিনায়ক সাকিব আল হাসান। আর এ উপলক্ষে মাগুরায় সাকিবের সহপাঠীয় বন্ধুরা আয়োজন করে মিষ্টি উৎসবের।

রবিবার (১৩ আগস্ট) রাতে শহরের পুরাতন বাজার এলাকায় মিষ্টি উৎসব শুরু হলেও তা ছড়িয়ে পড়ে গোটা শহরে। পুরাতন বাজারে এলাকা থেকে শহরব্যাপী তারা মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।এসময় সাকিব আল হাসান ও বাংলাদেশ ক্রিকেটার জন্য দোয়া চান বন্ধুরা।

বন্ধুরা আশা করেন মাগুরার ছেলে সাকিব আল হাসানের হাত ধরেই এশিয়া কাপ ও বিশ্বকাপ আসবে বাংলাদেশে।

সাকিবের বন্ধু ইভান বলেন,সাকিবের অধিনায়কত্ব এর আগেও আমরা দেখেছি। কিন্তু এবারই সম্ববত প্রথম সে তিন ফরম্যাটে কাপটেন্সির দায়িত্ব পেলো। এতে আমরা সব বন্ধুরা খুব খুশি। সেই সাথে মাগুরাবাসীও । আমরা আশা করি সাকিব আল হাসানের হাত ধরেই এশিয়া কাপ ও বিশ্বকাপ বাংলাদেশে আসবে।

 

কাশেমুর শ্রাবণ /আল/দীপ্ত সংবাদ