শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাংবাদিক কাওছারের বাবার মৃত্যুতে টিএমজি‌বি’র শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাংবাদিক কাওছারের বাবার মৃত্যুতে টিএমজি‌বি’র শোক

টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) সভাপতি ও দৈনিক সংবাদ পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ কাওছার উদ্দিনের পিতা মো. ইদ্রিস মারা গেছেন।

শনিবার (২৫ মে) সকা ১১টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে ও নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাত দশটায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

মো. কাওছার উদ্দীনের পিতার মৃত্যুতে টিএম‌জিবি গভীরভাবে শোকাহত। সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।