শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজনীতি

বাংলাদেশে গণতান্ত্রিক সরকার নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাংলাদেশে গণতান্ত্রিক সরকার নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বাংলাদেশে এখনও গণতান্ত্রিক সরকার নেই। নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এনসিপির ‘রাজশাহী বিভাগীয় ইফতার সমাবেশে‘ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে। সেখানে বিএনপি নেতা মির্জা আব্বাসের হয়ে ভোট ডাকাতি করেছেন, তার স্ত্রী আফরোজা আব্বাস।’

পাটওয়ারী আরও বলেন, ‘লন্ডন ও ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সরকার গঠিত হয়েছে।‘

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নানা পদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

এসএ