দীপ্ত নিউজ
জাতীয়

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

চারদিনের সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সফরকালে সেনাপ্রধান চীনের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে মতবিনিময় করবেন। আগামী ২৭ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।