সোমবার, মে ২৫, ২০২৬
সোমবার, মে ২৫, ২০২৬

সরকারি চাকরিজীবীদের ৭ দিনের ছুটি শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার থেকে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। ‌সরকারি চাকরিজীবীরা আগামী ৩১ মে পর্যন্ত এই ছুটি কাটাবেন। ১ জুন থেকে খুলবে সরকারি অফিস।

ঈদের দীর্ঘ ছুটি পেয়ে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন সরকারি চাকরিজীবীরা। পরিবারপরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।

২৮ মে ঈদুল আজহা ধরে আগে থেকেই ৬ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি।

তবে আগের অভিজ্ঞতার আলোকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ওইদিন মন্ত্রিসভা বৈঠকে ২৫ মে ছুটি ঘোষণা ও এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এরপর ১৪ মে ঈদুল আজহায় সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More