শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সবজি বাগান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সবজি বাগান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
কুমিল্লা

কুমিল্লার মুরাদনগরে নিজ দোকানের পেছনের সবজি বাগান থেকে সাদির মিয়া (৫৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। 

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১১টায় উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি বাজার থেকে উক্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বাজারের পাহাড়াদার কবির ব্যবসায়ী সাদির মিয়ার দোকানের পিছনে থাকা সবজি বাগানে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে মুরাদনগর থানায় খবর দেয়।

নিহতের ছেলে সালাউদ্দিন জানান, তার পিতা নেয়ামতকান্দি বাজারে প্রায় ৪০বছর যাবৎ মুদিমালের ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো গতকালও সুস্থ স্বাভাবিক অবস্থায় তিনি দোকানে গিয়েছিলেন। সব সময় এশার নামাজের আগে দোকান বন্ধ করে তার বাবা বাড়ী চলে আসলেও মঙ্গলবার আর ফিরে আসেনি। বাজারে অনেক খোঁজাখুঁজির পর রাত এগারোটার কিছু আগে তারা দোকানের পিছনে তার বাবার মরদেহ পাওয়ার খবরটি জানতে পারেন। সাদির মিয়ার শরীরে আঘাতের কোন চিহ্ন না থাকলেও মৃত্যুর কারন উদঘাটনের জন্য প্রশাসনের নিকট সুষ্ঠ তদন্তের দাবি তার ছেলে সালাউদ্দিনের।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল জানান,  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ফরেনসিক রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে।

শাকিল মোল্লা/পূর্ণিমা/দীপ্ত নিউজ