শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজনীতি

সন্ধ্যায় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সন্ধ্যায় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন সারজিস

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নের জন্য আবেদন ফরম সংগ্রহ করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬.৩০ মিনিটে বাংলামোটর রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত এনসিপি অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় বুথ থেকে তিনি ফরম সংগ্রহ করবেন।

এনসিপি মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২০ নভেম্বর মনোনয়ন ফরম সংগ্রহের শেষ।

 

এসএ