শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিহত

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত ও গুরুতর আহত হয়েছেন অপর এক শিক্ষক।

শুক্রবার (১০ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে পবা উপজেলার নওহাটা আনসার–ভিডিপি ক্যাম্পের কাছে নওগাঁ–রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তারা দুই জনে একই মোটরসাইকেলে যাচ্ছিলেন। আহত শিক্ষককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিক্ষক শিব শংকর রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও আহত শিক্ষক দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা।

এ তথ্য নিশ্চিত করে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ওই দুই শিক্ষক মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুর্ঘটনার শিকার, নাকি অন্য গাড়ির ধাক্কা দিয়েছে, তা জানা যায়নি। ঘটনাস্থলে কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। পুলিশ তদন্ত করে দেখছে, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে। ঘটনাস্থলে অধ্যাপক শিব শংকর রায় মারা গেছেন। আর গুরুতর আহত অবস্থায় আসাদুজ্জামান বাদশাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নওহাটা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তৌহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে আমরা ভোর ৫টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে যাই। সেখানে একজনকে মৃত পাই, আরেকজন আহত ছিলেন।

তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। স্থানীয়দের কাছে জানতে পেরেছি ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।