শিরোনাম
গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
রাজনীতি

ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ, সদস্য সচিব জাবের আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ, সদস্য সচিব জাবের আহত
ইনকিলাব মঞ্চ সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

শহিদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চ নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় ইনকিলাব মঞ্চ সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের‘সহ কয়েকজনকে আহত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ইনকিলাব মঞ্চ নেতাকর্মীরা যমুনা অভিমুখে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।

একপর্যায়ে পুলিশ ব্যারিকেড ভেঙে তারা সামনে এগিয়ে যেতে চাইলে তাদের ওপর চড়াও হয় পুলিশ। লাঠিচার্জসহ সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়ে।

এ ঘটনায় সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টার আঘাতে ইনকিলাব মঞ্চ সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন আহত হলে তাদের ঢাকা মেডিকেলে নেয়া হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. ফারুক বলেন, “তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নয়।”

উল্লেখ্য, শহিদ হাদি হত্যার বিচার চেয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে যমুনা সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চ নেতাকর্মীরা।

এসএ