শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

শ্রীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শ্রীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

 

মাগুরার শ্রীপুরে মেরিনা বেগম (৩০) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী মোসলেম উদ্দিন পলাতক রয়েছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে আমলসার ইউনিয়নের চরপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মেরিনা রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার বনগ্রাম গ্রামের মৃত সৈয়দ আলী মণ্ডলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোসলেম সাথে মেরিনার ১৭ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসারে প্রায়ই অশান্তি লেগেই থাকতো। তাদের সংসারে ২ টি কন্যা সন্তান রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় তাকে হত্যার পর স্বামী পালিয়ে যাই। মেরিনার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে।

শ্রীপুর থানা ওসি কাঞ্চন কুমার রায় জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড মনে হচ্ছে। ঘটনার পর থেকে স্বামী মোসলেম পলাতক রয়েছেন। তাকে আটক করতে পুলিশি অভিযান চলছে।

 

এসএ/দীপ্ত নিউজ