শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

শ্যামল হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শ্যামল হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল
আসামিদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জের উপজেলার শিলই ইউনিয়নের প্রবাস ফেরত যুবক মো. শ্যামল বেপারী (৩৮) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার (২৩ জুন) দুপুর ২ টার দিকে শিলইয়ের পূর্বরাখির কান্দি জামে মসজিদ প্রাঙ্গন থেকে সর্বস্তরের জনগণ ব্যানার বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পার্শ্ববর্তী দিঘীরপাড় বাজার ও বাসস্ট্যান্ড সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

নিহতের ভাই ও স্বজনরা শ্যামল হত্যা কান্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির যাবি জানিয়েছেন।

প্রসঙ্গত ১৩ জুন রাত ২ টার দিকে পূর্বরাখির কান্দি গ্রামে নিজের বাসাতে ঘুমন্ত অবস্থায় প্রবাস ফেরত শ্যামল বেপারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের ছোট ভাই ইব্রাহিম বেপারী বাদী হয়ে একই গ্রামের শাহাদাত হোসেন বেপারীকে প্রধান আসামী করে মোট ১৬ জনের নামে সদর থানায় মামলা দায়ের করেন।

 

সামির/এসএ/দীপ্ত নিউজ