শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শেরপুরে হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেরপুরে হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

শেরপুরে এক হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতের নাম মিয়ার উদ্দিন। সে শেরপুর সদর উপজেলার চান্দের নগর গেরামারার শাহজামাল হত্যার অভিযুক্ত আসামী।

সোমবার (২৩ অক্টোবর) তাকে র‌্যাব ১৪ ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে র‌্যাব ১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি–১ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৪ জুলাই জমি সংক্রান্ত এক বিরোধে শাহজামালকে কুপিয়ে আহত করে গ্রেপ্তারকৃত আসামী মিয়ার উদ্দিন ও তার সাথে থাকা লোকজন।

তিনি আরো জানায়, গুরুতর আহত অবস্থায় শাহজামালকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে শাহজামালকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হলে রাস্তাতেই তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন মিয়ার উদ্দিন।

গ্রেপ্তারকৃতকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


মঞ্জুরুল আহসান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ