শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

শেখ হাসিনার রায় নিয়ে ফেসবুক পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেখ হাসিনার রায় নিয়ে ফেসবুক পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক
আটক মুহাম্মদ লাভলু মোল্লাহ। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে আটকরা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কয়েকজন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে শাহবাগ থানায় সোপর্দ করেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রক্টোরিয়াল টিম এবং ছাত্ররা লাভলুকে থানায় নিয়ে আসেন। তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট করেছেন বলে তারা অভিযোগ করেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, রায়ের পর লাভলু মোল্লাহ তার ফেসবুক প্রোফাইলে শেখ হাসিনার ছবিযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করেন, যাতে লেখা ছিল ‘আই ডোন্ট কেয়ার‘।