শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

শুটিং করতে টম ক্রুজ যাচ্ছেন মহাকাশে

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
শুটিং করতে টম ক্রুজ যাচ্ছেন মহাকাশে

অ্যাকশন ঘরানার এই হলিউড সুপারস্টার ভক্তদের এখন আর শুধু অ্যাকশন উপহার দিতে চাচ্ছেন না। তার গন্তব্য এবার মহাকাশে। সেখানে গিয়ে ছবির শুটিং করার চিন্তাভাবনা রয়েছে তার। রূপালি পর্দায় মহাকাশে ধরা দিলেও এবার সত্যি সত্যি সেখানে যেতে চলেছেন জনপ্রিয় হার্টথ্রব এই হলিউড অভিনেতা।

ইউনিভার্সাল ফিলমড এন্টারনেইনমেন্ট গ্রুপের প্রেসিডেন্ট ডোনা ল্যাংলি এ বিষয়ে বিবিসিকে বলেছেন, “ঠিকই জেনেছেন, ক্রুজ আমাদেরকে মহাকাশে নিয়ে যাচ্ছে। টমকে নিয়ে দারুণ একটা প্রজেক্টের পরিকল্পনা করছি আমরা। একটা রকেট নিয়ে মহাকাশ স্টেশনে গিয়ে সেখানে হবে শুটিং।”

নির্মাতা ডগ লিমানের এই সিনেমাটির জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে ছবির কিছু দৃশ্য শুটিং করা হবে। জনপ্রিয় এই অভিনেতাকে মহাশূন্যে হাঁটতেও দেখা যেতে পারে বলে গুঞ্জন উঠেছে হলিউডের বাতাসে।