শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

শীতে কাঁপছে পঞ্চগড়, খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শীতে কাঁপছে পঞ্চগড়, খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা

 

পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে। তীব্র শীতে অসহনীয় হয়ে ওঠেছে মানুষের জীবনযাত্রা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষজন।

বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়ার পর্যবেক্ষণ কেন্দ্র তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। গত মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

শীত থেকে বাঁচতে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, মূলত ঘন কুয়াশা এবং হিমেল বাতাসের কারণেই তেঁতুলিয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আবারও তীব্র ঠান্ডা পড়ার আশঙ্কা রয়েছে।