শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

শিল্পী সমিতির নির্বাচন করবেন মাহিয়া মাহি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিল্পী সমিতির নির্বাচন করবেন মাহিয়া মাহি

গেল দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী–১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় নির্বাচনে দাঁড়িয়ে বিপুল ভোটে পরাজিত হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

এবার তিনি অংশ নিচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে। এ নিয়ে মাহি কিছু না বললেও এমনটা নিশ্চিত করেছে নায়িকার ঘনিষ্ঠ একাধিক সূত্র।

জানা গেছে, মিশা সওদাগর–মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচন করবেন মাহি।

 

আরও পড়ুন: শিল্পী সমিতির পিকনিকে দাওয়াত পাননি জায়েদ খান !

এদিকে, এফডিসিতে সমিতির নির্বাচন ১৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সম্প্রতি সেই তারিখে পেছানো হয়েছে। ২৭ এপ্রিল নির্বাচনের নতুন তারিখ। ইতিমধ্যেই প্যানেল গঠনের প্রায় কাজ শেষ করেছেন দুই খলতারকা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগররা।

অন্য একটি প্যানেল থেকে নির্বাচনে আসবেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তবে এবার তার প্যানেলের সভাপতি ইলিয়াস কাঞ্চন থাকছেন না তাই নিপুণ এখন নতুন সভাপতি খুঁজছেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ