শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

শিল্পী সমিতির নির্বাচনে মাত্র ১ ভোট পেলেন যে নায়ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিল্পী সমিতির নির্বাচনে মাত্র ১ ভোট পেলেন যে নায়ক
শ্রাবণ শাহ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদের নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থী ডিপজল ও নিপুনের সঙ্গে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শ্রাবণ শাহ নামের ঢাকাই সিনেমার এক নায়ক। তবে দুঃখজনক খবর হলো, ওই নায়কের ওপর চলচ্চিত্র শিল্পীদের কেউ আস্থা রাখেননি। যার কারণে তিনি মাত্র ১টি ভোট পেয়েছেন।

তাদের বিরুদ্ধে শ্রাবণের লড়াইটা বেশ কঠিন হবে, এমনটা অনুমেয় থাকলেও ভোটের মাঠে রীতিমতো লজ্জায় ডুবলেন তিনি।

শুক্রবার (১৯ এপ্রিল) দিনভর ভোটগ্রহণ শেষে শনিবার (২০ এপ্রিল) সকাল সাতটার দিকে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করা হয়। যেখানে দেখা যায়, নির্বাচনে মাত্র ১টি ভোট পেয়েছেন তিনি। সেটাও হয়তো এই অভিনেতার নিজেরই ভোট।

সর্বশেষ কাজী হায়াৎ পরিচালিত ‘জয় বাংলা’ সিনেমায় অভিনয় করেছেন শ্রাবণ। তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে তোকে ভালোবাসতেই হবে, ইঞ্চি ইঞ্চি প্রেম, দাবাং, অশান্ত মেয়েসহ একাধিক ছবি।

আল / দীপ্ত সংবাদ