শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

শিক্ষার্থীর পড়াশোনায় অভিভাবকদের যত্নশীল হতে হবে: হুইপ গিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শিক্ষার্থীর পড়াশোনায় অভিভাবকদের যত্নশীল হতে হবে: হুইপ গিনি

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, সন্তানদের পড়াশোনায় শুধু শিক্ষকদের ওপর নির্ভরশীল হলে চলবেনা। অভিভাবকদেরও শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি যত্নশীল হতে হবে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার রহমতপুর এমএম উচ্চ বিদ্যালয় ও রহমতপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গিনি বলেন, ‘আজকের এই অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাবকদের চিন্তা–চেতনা, পরামর্শ নিয়ে বিদ্যালয় শিক্ষকদের শিক্ষার মানোন্নয়নে সচেষ্ট থাকবেন।‘

রহমতপুর এমএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট আহসানুল করিম লাছুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেন, ইউনিয়ন আওয়াম লীগের সাধারণ সম্পাদক আব্দুল্যা আল মামুন, রহমতপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহমুদা পারুল, প্রধান শিক্ষক রুহুল আমিন সরকার, বাদল চন্দ্র বর্মণ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন–সাধারণ সম্পাদক শাহরিয়াল এইচ বাপ্পি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়হান সরকার, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

 

ভবতোষ রায় মনা/এমি/দীপ্ত নিউজ