শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণমিছিল, পুলিশের সহযোগিতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণমিছিল, পুলিশের সহযোগিতা!
শান্তিপূর্ণ গণমিছিল, পুলিশের সহযোগিতা!

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে ঢাকা–পাবনা মহাসড়কে শান্তিপূর্ণ গণমিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণমিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে দেখা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুক্রবার (২ আগস্ট) বাদ জুমা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসময় ছাত্র–জনতা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’; ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘স্বৈরাচারির গতিতে, আগুন লাগাও এক সাথে’ ইত্যাদি শ্লোগান দেন।

শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিলে শান্তিপুর্ণভাবে অবস্থান নেয় পুলিশ, বিজিবি, ডিবি, র‍‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় পুলিশের সাজোয়া যানও মোতায়েন করতে দেখা গেছে। কিন্তু শিক্ষার্থীদের প্রথমে কথা বলেন পুলিশ কর্মকর্তারা। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল করার প্রতিশ্রুতি দিলে এতে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল করে চলে যান শিক্ষার্থীরা।

এবিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে শান্তিপু্রণভাবে মিছিল করে চলে গেছেন। যেহেতু তারা শান্তিপূর্ণভাবে মিছিল করেছে আমরা তাদের সহযোগিতা করেছে। পরিস্থিতি এখন শান্ত।’

শামসুল / আল / দীপ্ত সংবাদ