শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
শিক্ষা

শিক্ষার্থীদের ধাওয়ায় পালালেন রাবি ছাত্রলীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শিক্ষার্থীদের ধাওয়ায় পালালেন রাবি ছাত্রলীগ নেতা

চলমান কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা–হিল–গালিব।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্স হলের সামনে থেকে মোটরসাইকেলে করে পালান তিনি। এসময় তার সঙ্গে কয়েকজন সহযোগী ছিলেন। অপরদিকে বিক্ষোভ চলাকালে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুকে ক্যাম্পাসে কোথাও দেখা যায়নি।

মোটরসাইকেলে চড়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদকের ক্যাম্পাস থেকে পালানোর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে দেখা যায়, মাদার বখ্স হলের সামনে কয়েকজন সহযোগী নিয়ে অবস্থান করছিলেন গালিব। এ সময় শহীদ কামারুজ্জামান হলের পাশ দিয়ে বিক্ষোভকারীদের একটি অংশ মাদার বখ্স হলের দিকে ধাওয়া করে এগিয়ে আসেন। বিক্ষোভকারীদের দেখেই দ্রুত মোটরসাইকেলে উঠে ক্যাম্পাস ত্যাগ করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসাদুল্লা–হিল–গালিব।

এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল পৌনে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা–রাজশাহী মহাসড়ক হয়ে প্রধান ফটকের ভেতর দিয়ে প্যারিস রোডে যায়।